
রামু উপজেলার খুনিয়াপালংয়ের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব গোয়ালিয়াপালং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০১৬ সালের পিএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং নবগঠিত স্কুল পরিচালনা কমিটি বরণ অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল দশটায় সম্পন্ন হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিশা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য, স্কুল পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি মোস্তাক আহমদ কোম্পানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য হাজি জাকারিয়া। সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরওয়ার আলম, রিজিয়া বেগম, রোজিনা আক্তার, আবুল কালামসহ অভিভাবকবৃন্দ।
এসময় প্রধান অতিথি স্থানীয় ইউপি সদস্য স্কুল পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি মোস্তাক আহমদ কোম্পানি বলেন, পিএসসি শিক্ষাজীবনের প্রথম ধাপ মাত্র। পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে নিজের শিক্ষাজীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি স্কুলের ভালো ফলাফলের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দদের ফুল দিয়ে বরণ করেন স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ। পরে স্থানীয় ইউপি সদস্য, স্কুল পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি মোস্তাক আহমদ কোম্পানির নিজ উদ্যোগে পরীক্ষার্থীদের শিক্ষা সরঞ্জাম বিতরণ করেন।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।