২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নাগরিকদের মাঝে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন, প্রতিষ্টান ও ব্যক্তির পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের পক্ষ থেকে ১২ শ রোহিঙ্গা পরিবারে মাঝে ত্রাণ বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে এসব ত্রাণ বিতরণ করেন, কক্সবাজারের পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল। এ সময় তার সঙ্গে ছিলেন, সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাইলা মারমা, কক্সবাজার সদর মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়া, ওসি (তদন্ত) কামরুল আজম সহ জেলা পুলিশের কর্মকর্তারা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।