২ এপ্রিল, ২০২৬ | ১৯ চৈত্র, ১৪৩২ | ১৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

পুলিশ কারো বন্ধু নয়!

NEWS PIC C

হারুন অর রশিদ। তিনি সদর মডেল থানা দারোগা/ সহকারি দারোগাদের কাজ করেন দীর্ঘদিন ধরে। অবেশেষেই একই থানা পুলিশের হাতে আটক হয়েছে তিনি।
১৩ জুন শনিবার দুপুরে থানা ভবন থেকে তাকে আটক করে উপ-পরিদর্শক কামাল হোসেন। হারুন অর রশিদ শহরের বিজিবি ক্যাম্পস্থ দক্ষিণ সাহিত্যিকা পল্লীর মোহাম্মদ মোজাহেরের পুত্র। তার বিরুদ্ধে ১২ জুন মডেল থানায় একটি মামলা দায়ের করেন দক্ষিণ সাহিত্যিকা পল্লীর এরাকার মৃত জাফর আহমদের পুত্র শাহজাহান ভুট্টো তার শ্বাশ্বড়ীকে হত্যার উদ্দেশ্যে হামলাসহ নানা অভিযোগে বাদী হয়ে একটি মামলা করেন (যার নং-জি.আর-৪৮, ধারা-৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ও ৪২৭)। সে মামলায় হারুন ২নং এজাহার নামীয় আসামী। বাকী আসামীরা হলো-তার পুত্র মনোয়ার ইসলাম প্রকাশ হৃদয় ও স্ত্রী রহিমা খাতুন। উল্লেখ্য-দীর্ঘদিন ধরে হারুন থানা পুলিশের নাম ভাঙ্গিয়ে নিরহ লোকজনের উপর হামলা ও হয়রানি করে আসছিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।