১১ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৮ মাঘ, ১৪৩২ | ২২ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

পুলিশের আইজি ও র‍্যাব মহাপরিচালক কক্সবাজারে

বাংলাদেশ পুলিশের আইজি ডক্টর মোঃ বেনজীর আহমেদ ও র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন কক্সবাজারে এসেছেন।

রবিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে পৃথক হেলিকপ্টারযোগে তারা কক্সবাজার বিমান বন্দরে অবতরণ করেন।

এ সময় তাদেরকে স্বাগত জানান পুলিশ মোঃ হাসানুজ্জামান।

আইজিপি ডক্টর মোঃ বেনজীর আহমেদ আজ কক্সবাজারের বিভিন্ন পুলিশ ক্যাম্প পরিদর্শন করবেন। দুপুরে কক্সবাজার পুলিশ অফিসার মেসে পুলিশ কর্মকর্তাদের সাথে কনফারেন্সে মিলিত হবেন এবং হোটেল সায়মনে রাত্রি যাপন করবেন।
রাত ৮টায় কক্সবাজারে বিভিন্ন কর্মকর্তাদের সাথে কনফারেন্স করবেন।

পুলিশ প্রধান ২৬ জুলাই উখিয়া এপিবিএন পুলিশ ক্যাম্প এবং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

২৭ জুলাই সকাল ১০টায় কক্সবাজার থেকে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে গমন করবেন বলে জানা যায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।