২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ২বছরের সাজাপ্রাপ্ত ও আরো ৩টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সেকান্দর (৫৫) কে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃত আসামীর বাড়ী সদরের পিএমখালীর উত্তর পাততলী গ্রামে। সে ঐ এলাকার সৈয়দ নুরের পুত্র। গত শুক্রবার ১৪ জুন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানার এএসআই আকাশ চৌধুুরী ও কামাল হোসেন এর নেতৃত্বে সাজাপ্রাপ্ত ও পলাতক আসামীকে সদরের পিএমখালী উত্তর পাততলী থেকে গ্রেপ্তার করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার এএসআই আকাশ চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত আসামী ২টি মামলার ২বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও ৩টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা ইস্যু করা হয়েছে। তার বিরুদ্ধে হাটহাজারী থানায় ২টি, রামু থানায় ১টি ও কক্সবাজার সদর মডেল থানায় ২টি সহ মোট ৫টি মামলা রয়েছে।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন খন্দকার বলেন , গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে কক্সবাজার সদর থানা ও বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে। ধৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।