মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

পুর্ণমিলনীতে প্রাক্তন ছাত্রদের উল্লাস

শেয়ার করুন


ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পুনর্মিলনী উৎসব। শনিবার দিনব্যাপি জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে এ উৎসব পালন করা হয়।
মুখ্য আলোচক ছিলেন বরেণ্য শিক্ষাবিদ কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী। গৌরবময় ইতিহাসের উখিয়ায় এমন আয়োজন হাতে একামাত্র । সুদীর্ঘ ৬০ বছর পর নিজের বিদ্যালয়ে এসে ছাত্র বনে গেলেন কক্সবাজার কর্মাস কলেজের অধ্যক্ষ ফজলুল করিম। বিদ্যালয়ের নতুন-পুরানো সকল ছাত্রের সাথে মিশে গেলেন তিনি। ভুলে গেলেন তিনি উচ্চ পদস্থ একজন ব্যক্তি। সাধারণ পোশাক গায়েই জড়িয়ে সবার সাথে একাকার হয়ে গেছেন। আড্ডা, হৈ চৈ আর আনন্দ ভাগাভাগি করেন স্কুল বন্ধুুদের সাথে।
উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের (উসউবি) র‌্যালী মাতিয়ে দিলো উখিয়া ষ্টেশন। র‌্যালীতে ঢোল, শ্লোগান ও ভেপুর শব্দে মাতোয়ারা হয়ে উঠে চারিদিক। বেলা ১২টার দিকে র‌্যালীর আয়োজন করা হয়। বিকেল সাড়ে ৩টার সাংস্কৃতি অনুষ্ঠানে কণ্ঠ শিল্পীদের গাঁনে গাঁনে নাচে উক্ত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কক্সবাজার সরকারি কলেজের সহযোগি অধ্যাপক মুফিদুল আলম, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের মোক্তার আহমদ।

শেয়ার করুন