১৭ মার্চ, ২০২৬ | ৩ চৈত্র, ১৪৩২ | ২৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

পুরস্কারে ভূষিত হলেন তরুণ ঠিকাদার অাসাদ উল্লাহ

received_1831253307132902
কক্সবাজার জেলার সর্বোচ্চ করপ্রদানকারী হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মাননা লাভ করেছেন কক্সবাজার শহর যুবলীগের যুগ্ম আহবায়ক ও কক্সবাজার সমমনা ঠিকাদার এসোসিয়েশনের আহবায়ক তরুন ঠিকাদার আসাদ উল্লাহ। রাষ্ট্রীয় এই সম্মাননা লাভ করার পর শুক্রবার বিকেলে কক্সবাজার পেঁৗঁছলে শহরের প্রবেশ মুখ লিংকরোড থেকে দলীয় নেতাকর্মীসহ এলাকার সাধারণ মানুষ মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে আসাদ উল্লাহকে বরণ করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তার নিজস্ব কার্যালয়ে নিয়ে আসে। তরুন সিআইপি এ ধরণের রাষ্ট্রিয় সম্মাননা পুরস্কারে আবেগ আপ্লুত হয়ে উপস্থিত নেতাকর্মী ও শুভাকাংখীদের উদ্দেশ্যে বলেন-এই পাওয়া তার একার নয়, এটা পুরো কক্সবাজারবাসীর। ভবিষ্যতে পর্যটন শিল্পসহ কক্সবাজারের উন্নয়নে নিজের ভূমিকা আরো বেশী থাকবে বলে জানান। তিনি আরও বলেন, এই সম্মাননা পাওয়ার কারণে ভবিষ্যতে আরো অনেকে কর প্রদান করতে উৎসাহিত হবে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগের কেন্দ্রীয় নেতা আরিফুল মওলা, জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন জিয়া, শহর যুবলীগের আহবায়ক শোয়েব ইফতেখার, পৌর আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম, ৯নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সভাপতি জহিরুল কাদের ভুট্টো, যুবলীগ নেতা শফিকুল ইসলাম, রহমত উল্লাহ রকি, আবুল কাশেম, ছানাউল্লাহ শফি, এডভোকেট শাহজাহান, মোঃ আব্দুল করিম, এহেছান উল্লাহ, মোহাম্মদ শফি, মনছুর আলম, ছৈয়দুল হক রুবেল, ফজলুল করিম, মোহাম্মদ ফয়েজ, ছৈয়দ হোসেন, ফেরদৌস, মিজানুর রহমান, ওমর ফারুক টিপু, মোহাম্মদ সোহেল, শহিদুল হক, নুরুল কবির পুতু, আবু বক্কর ছিদ্দিক, তারেক আজিজ, এডভোকেট মোবারক হোসেন, আলহাজ¦ রমজান আলী, জাহেদুল ইসলাম, নুরুল কবির, ছুরুত আলম, মোহাম্মদ আবছার, মঙ্গলদ্বীপের উৎসব পাল, টিটু পাল, খোকন চৌধুরী, সুজন পাল, রাজু পাল, শিবলু পাল, শিমুল পাল, স্লিপ দত্ত, পাপলু দাশ প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।