১৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫ ফাল্গুন, ১৪৩২ | ২৯ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

পুকুরে ডুবে প্রাণ গেল শিশু তৌকির

নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের পেকুয়ার সদর ইউনিয়নের শেখেরকিল্লাহঘোনা এলাকায় এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
শিশুটির নাম মালিকুল শেফায়েত তৌকি (৮)। সে শেখেরকিল্লাহ ঘোনা এলাকার তৌহিদুল ইসলামের ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
তৌহিদুল ইসলাম বলেন, ‘শুক্রবার সকাল ১০ টার দিকে বসতঘরে ভাত খায় মালিকুল। খাওয়ার পর হাত ধুতে বাড়ির উঠানের পুকুরে যায়। সেখানে পড়ে গিয়ে ডুবে যায় সে।’
তৌহিদুল বলেন, ‘ঘণ্টা খানেক পর মালিকুলকে খুঁজতে শুরু করি। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পাই। সেখান থেকে লাশ উদ্ধার করা হয়।’
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার পুকুরে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।