১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

পিএমখালীতে ভাইয়ের হাতে ভাই খুন

pmk
পারিবারিক তুচ্ছ ঘটনার জের ধরে কক্সবাজার সদররের পিএম খালীতে বড় ভাইয়ের লোহার রডের আঘাতে ছোট ভাই নিহত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ১ টায় বর্ণিত ইউনিয়নের তুতুকখালির ছয়ভাই পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল আমিন (৩৫) একই গ্রামের মৃত মোজাহের আহমদের ছেলে। এলাকাবাসী জানায়, নিহতের বড় ভাই নুরুল আলমের বাড়ি থেকে কয়েকদিন আগে ব্যবহারের কাপড়-চোপড় চুরি হয়। এ নিযে নুরুল আলমের পরিবার তার স্ত্রীকে সন্দেহ করে। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে কয়েকদফা ঝগড়া-বিবাদ হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ১০টায় নিহতের স্ত্রীকে লাঞ্ছিত করে নুরুল আলম ও তার পরিবারের সদস্যরা। নুরুল আমিন এর প্রতিবাদ করলে আবারও ঝগড়ার সুত্রপাত হয় ও তাকে বেধড়ক মারধর করে বড়ভাই-ভাইপোসহ পরিবারের অন্যান্য সদস্যরা। একপর্যায়ে নুরুল আমিনের মাথায় লোহার রড দিয়ে আঘাত করলে প্রচুর রক্তক্ষনের ফলে অজ্ঞান হয়ে যায় সে। পরে এলাকাবাসী নুরুল আমিনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসাপাতালে পাঠায়। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পাঠাবার সময় হলে পথিমধ্যে নুরুল আমিন মারা যায়। কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) বখতিযার উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের অভিযান চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।