৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

পিএমখালীতে বীজতলা নষ্ট করে জমি দখলের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার শহরের কাছাকাছি এলাকা পিএমখালীতে এক ব্যক্তি দখলীয় জায়গা দখলে নিতে গভীর রাতে বিজতলা নষ্ট করেছে স্থানীয় একদল ভুমিগ্রাসী চক্র। গতকাল বুধবার রাতে পিএমখালী ইউনিয়নের জুমছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনা নিয়ে ভুক্তভোগী প্রবাসী রমজান আলীর ছোট ভাই এহসানুল হক বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

রমজান আলীর পক্ষে এহাসানুল হক দাবি করেন, জুমছড়ি এলাকায় তার বড় ভাই প্রাবাসী রমজান আলীর গংয়ের ২দাগে ৩৮ শতক জমি ভোগ দখল করে আসছিল। জমির মূল্য বেড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে স্থানীয় মৃত শরিয়ত উল্লাহ’র ছেলে দিদারুল আলম (৩৮), আনছারুল আলম(৩৮), মৌলানা নুর আহমদ (৫০), এরশাদুর রহমান (৩৫) নেতৃত্ব একদল ভুমিগ্রাসী চক্র গত সপ্তাহ খানেক ধরে দখলের চেষ্টা করে আসছে। তার ধারাবাহিকতায় বুধবার রাতে দখলের উদ্দ্যেশে ১১শতক জমির বিজতলা নষ্ট করে ওই চক্রটি।

স্থানীয় বর্গা চাষি উবাইদুল করিম জানান, প্রবাসী রমজান আলীর ১১ শতক জমিতে গত ১০ দিন আগে ধান রোপন করেছিলাম। ওই জমি দখলে নিতে রাতের আধাঁরে তার রোপিত ধান নষ্ট করে ফেলে।

স্থানীয় মেম্বার মোহাম্মদ আলম জানান, প্রবাসী রমজান আলী প্রকৃত জমি মালিক। দীর্ঘদিন ধরে তার দখলে রয়েছে জমিটি। কিন্তু এলাকার একটি ভুমিগ্রাসী চক্র ওই জমি দখলের চেষ্ট চালিয়ে আসছে।

কক্সবাজার মডেল থানার ওসি তদন্ত সেলিম উদ্দিন বলেন, জমি সংক্রান্ত বিরোধের বিষয় নিয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।