১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

গভীর বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপের কারণে সাগর উত্তাল রয়েছে। উপকূল জুড়ে শুরু হয়েছে বর্ষণ। বইছে দমকা ও ঝড়ো হাওয়া। উপকূলসহ পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস।

পটুয়াখালী আবহাওয়া অফিস জানায়, গভীর বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপের কারণে পটুয়াখালীতে ভারি ও হালকা বৃষ্টি শুরু হয়েছে। শনিবার রাত ৯টা থেকে রোববার বিকেলে ৪টা পর্যন্ত ৪৬ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে।  নিম্নচাপের কারণে সাগর উত্তাল রয়েছে।

পায়রা সমুদ্র বন্দরসহ উপকূলে তিন নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। পাশাপাশি ছোট আকারের সব নৌযানকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সংকেত বলবৎ থাকবে।রাঙ্গাবালী উপজেলার সংবাদকর্মী মো. জাবির হোসেন জানান, এখন এলাকার কৃষির জন্য বৃষ্টিপাত আবশ্যক হলেও শনিবার রাত থেকে ভারি বর্ষণে নদীবেষ্টিত উপজেলার মানুষের মধ্যে ঘূর্ণিঝড়ের আতঙ্ক দেখা দিয়েছে। বেশ কিছু মাছের ঘের তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

কুয়াকাটা-আলীপুর মৎস্য বন্দরের মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আনছার উদ্দিন মোল্লা জানান, উপকূলে ঝড়ো হাওয়া বইছে। সমিতির পক্ষ থেকে সব ট্রলার মালিক ও জেলেদের মোবাইলের পাশাপাশি মাইকিং করে সতর্ক করে দেওয়া হয়েছে। অনেক ট্রলার ইতোমধ্যে কিনারে পৌঁছে গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।