১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

পাহাড় থেকে ঝুঁকিপূর্ণ ১৫০ পরিবারকে সরিয়ে দেয়া হল

পাহাড় ধসে আরও প্রাণহানি এড়াতে চট্টগ্রামে ১৫০ পরিবারকে অন্যত্র সরিয়ে দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে নগরীর মতিঝর্ণা এবং বায়েজিদ বোস্তামী এলাকায় পাহাড়ের পাদদেশে বসবাসরত ঝুঁকিপূর্ণ পরিবারকে সরাতে অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে মতিঝর্ণা ও একে খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসানের নেতৃত্বে বায়েজিদ বোস্তামীর রৌফাবাদ এলাকার মিয়ার পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

আপাতত এসব পরিবার তাদের ঘরে তালা লাগিয়ে আত্মীয়স্বজনের বাসায় চলে গেছে বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে।

এদিকে বারবার পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটলেও পাহাড়ের একপাশ কেটেই নতুন করে বসতবাড়ি গড়ে তুলছে সংঘবদ্ধ একটি চক্র। কিন্তু অভিযান পরিচালনাকালে এদের কাউকে পাওয়া যায়নি।

অভিযানে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান জানান, পাহাড়কাটা বন্ধে আবার অভিযান পরিচালনা করা হবে। এছাড়া নগরীর বাইরে সীতাকুণ্ড এলাকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সতর্ক করে মাইকিং করেছেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমিন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।