মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

পাহাড়ে কক্সবাজারের চিহ্নিত ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ

শেয়ার করুন

 বিশেষ প্রতিবেদক:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীর পাহাড়ি চাড়াবুনিয়ার পাড়া এলাকায় কক্সবাজারের চিহ্নিত এক ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে  চাড়াবুনিয়াপাড়া মুইংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কলা বাগানের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু মুছা এ তথ্য জানান।

নিহত আব্দুর রশিদ (৩৯) এলাকায় রইশ্যা ডাকাত নামে পরিচিত। তিনি কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের করলিয়ামুরা এলাকার মৃত মো. কালুর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার ভোরে কলা বাগানের ভেতর আব্দুর রশিদ ওরফে রইশ্যা ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠায়।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু মুসা বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট করে বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আব্দুর রশিদ চিহ্নিত একজন ডাকাত। তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় তিনটি এবং রামু থানাতেও একাধিক ডাকাতি মামলা রয়েছে।

তিনি আরও জানান, নিহতের শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দু’ডাকাত গ্রুপের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। ময়নাতদন্ত প্রতিবেদনে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন