১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

পাহাড় থেকে ৩ মরদেহ উদ্ধার মামলার ৪ আসামির ৪ দিন করে রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফের দমদমিয়াস্থ গহীন পাহাড় থেকে ৩ বন্ধুর মরদেহ উদ্ধার মামলার ৪ আসামির ৪ দিন করে রিমাঞ্জুর করেছে আদালত।
রবিবার (২৮ মে) বিকালে টেকনাফ আদালতের জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. এহাসানুল ইসলাম শুনানী শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন, টেকনাফের মোচনী রোহিঙ্গা ক্যাম্পের আবু সামাদের ছেলে সৈয়দ হোসেন প্রকাশ সোনালী ডাকাত, টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিলের মৃত আব্দুল করিমের ছেলে এমরুল করিম প্রকাশ ফইরা, মোচনী ক্যাম্পের আবু তাহেরের ছেলে শফি আলম বেলাল, শফির ভাগিনা এবং একই ক্যাম্পের আবদুল মতলবের ছেলে আরাফাত।

গত ২৮ মে পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার হন কক্সবাজার চৌফলদন্ডী উত্তরপাড়ার মোহাম্মদ আলমের ছেলে জমির হোসেন রুবেল, তার দুই বন্ধু ঈদগাঁও উপজেলার জালালাবাদ সওদাগর পাড়া এলাকার মোহাম্মদ ইউছুপ ও কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার ইমরান অপহরণ হন। ২৪ মে টেকনাফ পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে গলিত মরদেহ ৩ টি উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ওসি মো. আবদুল হালিম জানিয়েছেন, ৩ জনের মরদেহ উদ্ধারের মামলায় ৪ আসামির ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। রবিবার শুনানী শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। দ্রæত সময়ের মধ্যে ৪ জনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

#মানববন্ধন
রোহিঙ্গা সন্ত্রাসী কর্তৃক তিন যুবককে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও দ্রæত রোহিঙ্গা প্রত্যাবাসনের দাবীতে জেলার বৃহত্তম সামাজিক সংগঠন “আমরা কক্সবাজারবাসী” র উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। আমরা কক্সবাজারবাসীর সিনিয়র সহ-সভাপতি কমরেড সমীর পালের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক মুজিবুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত মনববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমরা কক্সবাজারবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

বক্তব্য রাখেন আমরা কক্সবাজার বাসীর সহ সভাপতি কামাল উদ্দিন রহমান পেয়ারো,সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মহসিন শেখ, রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত ইমরানের শোকাহত পিতা মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।