১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

পালং উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠতার ৭০ বছর পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি শুরু


সবার আপন, প্রাণের এ প্রাঙ্গণ এ স্লোগানকে সামনে রেখে উখিয়ার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান পালং আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ৭০ বছর পূর্তিতে গৌরবের ৭০ বর্ণাঢ্য আয়োজনে সফল করতে ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছেন।
জাঁকঝমক ও মনোঙ্গ পরিবেশে গৌরবের ৭০ মহা অনুষ্ঠান স্বার্থক করতে ১০১ সদস্য বিশিষ্ট উদ্যাপন পরিষদ গঠন করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি উপ-কমিটি গঠনও ইতিমধ্যে সম্পন্ন করা হয়।
এদিকে গতাকল (০৮ ফেব্রুয়ারী) বুধবার বিকেলে কোটবাজার স্টেশনে গৌরবের ৭০ এর অফিস আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উদ্যাপন পরিষদের আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদুল হক চৌধুরী, যুগ্ম আহ্বায়ক কবি আদিল চৌধুরী, রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, সাবেক চেয়ারম্যান আনোয়ার হোছাইন চৌধুরী, শফিউল আলম বাবুল, নুরুল হুদা, ছাবের আহমদ কন্ট্রাক্টর, মাস্টার মোস্তাক আহমদ, আবুল হাছনাত চৌধুরী আবুলু, হাছান জামাল রাজু, সাকের উদ্দিন সাগর, মো: আলমগীর, উখিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমদ, মেম্বার শাহজাহান চৌধুরী, মানিক, জসিমসহ অসংখ্য প্রাত্তন ছাত্ররা।
উদ্যাপন কমিটির সদস্য সচিব, মাস্টার কামাল উদ্দিন জানান, রেজিষ্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। প্রতিদিন কোটবাজার অস্থায়ী কার্যালয়ে রেজিষ্ট্রেশন করা হবে। যুগ্ম সদস্য সচিব মাস্টার হাছান জামাল রাজু বলেন, আগামীকাল ১০ ফেব্রুয়ারী শুক্রবার গৌরবের ৭০ উদ্যাপন উপলক্ষ্যে সর্বস্থরের প্রাত্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা বিকাল ৩টায় পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।