মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

পালং উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠতার ৭০ বছর পূর্তি পালনে মত বিনিময় সভা অনুষ্ঠিত

শেয়ার করুন


সবার আপন, প্রাণের এ প্রাঙ্গণ এ স্লোগানকে সামনে রেখে উখিয়ার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান পালং আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ৭০ বছর পূর্তিতে গৌরবের ৭০ বর্ণাঢ্য আয়োজনে সফল করতে এক মত বিনিময় সভা গতকাল (১০ ফেব্রুয়ারী) শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
পালং আদর্শ উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উদ্যাপন পরিষদের আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদুল হক চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক কবি আদিল চৌধুরী, রতœাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, আকবর আহমদ চৌধুরী, ছাবের আহমদ কন্ট্রাক্টর, অধ্যাপক শাহ-আলম, আবুল ফজল চৌধুরী, আবুল হাছনাত চৌধুরী আবুলু, হাছান জামাল রাজু, সাকের উদ্দিন সাগর, মো: আলমগীর, উখিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমদ, মানিক ও জসিম। সভাটি পরিচালনা করেন সদস্য সচিব মাষ্টার কামাল উদ্দীন।
উদ্যাপন কমিটির সদস্য সচিব, মাস্টার কামাল উদ্দিন জানান, রেজিষ্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। প্রতিদিন কোটবাজার অস্থায়ী কার্যালয়ে রেজিষ্ট্রেশন করা হচ্ছে আগামী ১৮ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে।

শেয়ার করুন