১১ মে, ২০২৬ | ২৮ বৈশাখ, ১৪৩৩ | ২৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

পালংখালী-কোটবাজারে ২টি কলেজ নির্মাণের চিন্তাভাবনা চলছে: ইউএনও নিকারুজ্জামান

উখিয়া উপজেলার পালংখালী ও কোর্টবাজার এলাকায় ২ পৃথক কলেজ প্রতিষ্ঠার চিন্তাভাবনা করা হচ্ছে। কলেজ প্রতিষ্ঠার সম্ভ্যাবতা যাচাই করে সংশ্লিষ্ট এলাকার অধিকাংশ মানুষের সুবিধা মতো জায়গায় স্থান নির্ধারণ করা হবে।

মঙ্গলবার ১২ নভেম্বর উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃংখলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নিকারুজ্জামান এ কথা বলেন। কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ইতিমধ্যে পালং খালী ও কোর্ট বাজারের আশেপাশে ২ টি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার জন্য তাঁকে বলেছেন উল্লেখ করে ইউএনও নিকারুজ্জামান বলেন, প্রস্তাবিত কলেজ ২ টি প্রতিষ্ঠা করা গেলে উখিয়া শিক্ষা ও সভ্যতায় অনেক বেশী এগিয়ে যাবে। তিনি আরো বলেন, শিক্ষা কেন্দ্রীক উন্নয়নের জন্য ‘উপজেলা শিক্ষা সহায়তা ট্রাস্ট’ গঠন করা হবে। প্রস্তাবিত এ ট্রাস্ট থেকে অসুস্থ, গরীব ও অসহায় শিক্ষক ও পরিবারের সদস্যদের সহায়তা দেওয়া হবে। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন এবং এ বিষয়ে পরামর্শের জন্য সভা আহবান করা হয়েছে বলে জানান ইউএনও মোঃ নিকারুজ্জামান। সভায় আরো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সকাল ১১ টায় অনুষ্টিত উক্ত সভায় উপস্থিত ছিলেন-উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল এহসান খান, উখিয়া থানার ওসি আবুল মনসুর, রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাংগীর কবির চৌধুরী, রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন সহ আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও কমিটির সদস্যবৃন্দ।

সূত্রঃ কক্সবাজার নিউজ ডটকম

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।