২৮ মে, ২০২৬ | ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১০ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

পালংখালীতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, ছাত্রলীগ নেতা নিহত : এলাকায় উত্তেজনা


উখিয়ার সন্ত্রাসের জনপদ পালংখালী ইউনিয়নের ফারিরবিল এলাকায় ছাত্রলীগের বিবাদমান দু’গ্রুপের সংঘর্ষে স্থানীয় এক স্কুল ছাত্রলীগ সভাপতি নিহত হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। রোববার (৭ মে) রাত পৌনে ৮টার দিকে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা গেছে, উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল এলাকায় ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পালংখালী উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মজিবুর রহমান জাবু (১৬) প্রতিপক্ষের চুরির আঘাতে ঘটনাস্থলে মারা যায়। সে ফারিরবিল এলাকার মৃত জাফর আলমের পুত্র। এদিকে পালংখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম জানান, সম্প্রতি পালংখালী উচ্চ বিদ্যালয়ের ছাত্রলীগের নব গঠিত কমিটিতে নিহত মজিবুর রহমান জাবু সভাপতি নির্বাচিত হন। কমিটি ঘোষণার পর থেকে একটি গ্রুপ পদ না পেয়ে বেপরোয়া হয়ে উঠে। তারই জের ধরে প্রতিপক্ষ ছাত্রলীগ নামধারী মাসুদুর রহমান শাকিল ও রিজভী তার উপর হামলা চালিয়ে মারাত্মক ভাবে চুরিকাঘাত করে।
ছাত্রলীগ সভাপতি সাইফুল দাবী করেন, রিজভী একজন চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত দলের সদস্য।
ঘটনার পর থেকে ফারিরবিল বটতলী এলাকায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
উখিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান ঘটনায় জড়িত যে হউক না কেন তাকে গ্রেপ্তারের দাবী জানান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেন, হত্যাকান্ডের বিস্তারিত জানা সম্ভব হয়নি। তবে এ হত্যাকান্ডের ঘটনায় আমি নিন্দা জানাচ্ছি। পাশাপাশি এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বমহলকে আহবান করছি।
এদিকে ঘটনার খবর পেয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের ঘটনাস্থলে পুলিশ দল প্রেরণ করেছে বলে জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।