১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

পান্তা ইলিশ বনাম পান্তা লইট্টা!

pohela-boishakh-1422

বাঙ্গালীর প্রাণের উৎসব বর্ষ বরণ ও পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়ার জন্য দুর্লভ ও দূর্মূল্যের প্রমাণ সাইজের ইলিশ মাছ না পাওয়া এবং জাটকা ইলিশ রক্ষার জন্য অভিনব পদক্ষেপ নিয়েছে কক্সবাজারের কতিপয় তরুন। অগ্নিমূল্যের দু®প্রাপ্য ইলিশ সহযোগে পান্তা-ইলিশ খাওয়ার পরিবর্তে সূলভ ও সহজপ্রাপ্য লইট্যা মাছ দিয়ে নববর্ষের সকালে পান্তা লইট্যার আয়োজন করছেন তারা। গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে না দিয়ে ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে জাটকা ইলিশ সংরক্ষণে সবাইকে অনুপ্রানিত করার জন্য পান্তা লইট্যার আয়োজন করেছেন শহরের মাহাবুব, জোহেব, নাবিল ও রফিকসহ একঝাঁক তরুন। তারা জানান, বিগত কয়েকদিনে পর্যটন শহরের সবকটি বাজার আঁতিপাতি করে খুঁেজও প্রমাণ সাইজের ইলিশ মাছ কোথাও পাওয়া যায়নি। বরং ইলিশ মাছের নামে যা আকছার বিক্রি হচ্ছে তা আসলে আহরণ ও বিক্রয় নিষিদ্ধ জাটকা ইলিশ। এসব ছোট সাইজের ইলিশ মাছে প্রকৃত স্বাদ পাওয়া যায়না। তাই তারা লইট্টা মাছ দিয়ে পহেলা বৈশাখে পান্তা ভাত খাওয়ার আয়োজন করেছেন। লইট্যা মাছের স্বাদও কোন অংশে কম নয় বলে জানিয়ে অপর এক উদ্যোক্তা বলেন, এর ইউনিক টেস্ট জীভে জল আসার মত। শুধু ইলিশ দিয়েই পান্তা ভাত খেতে হবে এমন কোন বাধ্য বাধকতা নেই। তাই পহেলা বৈশাখে অভিনব এ পান্তা-লইট্যা!

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।