১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

পানেরছড়া রেঞ্জ কর্মকর্তার যৌথ অভিযানে দখল মুক্ত হলো দেড় একর বনভূমি


নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার দক্ষিন বনবিভাগের আওতাধীন পানেরছড়া বনবিট এলাকায় অভিযান চালিয়ে দেড় একর সরকারি বনভূমি দখল মুক্ত করেছে বনবিভাগ। গতকাল বৃহস্পতিবার দুইটি বাশের ঘর উচ্ছেদ করে দেড় একর বনভূমি দখল মুক্ত করা হয় বলে জানিয়েছেন পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুর রহমান টগর।

তিনি আরও জানান, একটি চক্র বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে পানেরছড়া রেঞ্জাধীন পানেরছড়া বিটের আওতাধীন পানেরছড়াস্থ ঘোনাপাড়া নামক এলাকায় সরকারি জায়গা দখল করে বসতি গড়ে তুলে। বিষয়টি জানতে পেরে বিভাগীয় বন কর্মকর্তা পরামর্শ ক্রমে যৌথঅভিযান চালিয়ে ২ টি বাশের তৈরি ঘড় উচ্ছেদ করা হয়। রেঞ্জ কর্মকর্তা আরও দাবি করেন, অন্য একটি ঘরে মালামাল থাকার কারনে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ওই ঘরের মালিককে তিন দিনের সময় দেয়া হয়। যাতে তাদের মালামাল সরিয়ে নিতে পারে।


এ সময় উপস্থিত ছিলেন পানেরছড়া, খুনিয়াপালং বিট,ও পানেরছড়া রেঞ্জের সকল স্টাফবৃন্দ।
উক্ত উচ্ছেদের মাধ্যমে প্রায় দেড় একর বনভূমি জবরদখল মুক্ত করা হয়েছে বলে দাবি করেন উক্ত রেঞ্জ কর্মকর্তা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।