২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

পাচারকারীর পেট থেকে ১৮৫০টি ইয়াবা উদ্ধার

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদকঃ পর্যটন শহর কক্সবাজার লিংকরোড় এলাকা থেকে রুহুল আমিন (২৪) নামে এক পাচারকারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার (৮অক্টোবর) বিকাল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে জেলা সদর হাসপাতালে বিশেষ প্রক্রিয়ায় তার পেটে লুকিয়ে রাখা ১৮৫০টি ইয়াবা বের করা হয়।
আটক পাচারকারী টেকনাফ পৌরসভার ৫ নং ওয়ার্ড খোনকারপাড়ার মুহাম্মদ আলীর ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর ধননজয় চন্দ্র দেবনাথ জানান, উদ্ধার ইয়াবাসমূহের মালিক একই এলাকার সুলতান আহমদের ছেলে নুরুল আমিন। ১৪ হাজার টাকার চুক্তিতে ইয়াবাগুলো সে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক পাচারকারী জানিয়েছে। সংশ্লিষ্ট আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।