২৬ জুলাই, ২০২৬ | ১১ শ্রাবণ, ১৪৩৩ | ১১ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ

পাগলিরবিলে চলাচলের পথ বন্ধ রাখায় ব্যবসায়ি নজরুলের তিন কন্যা স্কুলে যাওয়া বন্ধ!


উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা পাগলিরবিল সিকদারপাড়া এলাকায় দীর্ঘদিনের চলাচলের পথ বন্ধ করে দেয়ায় ব্যবসায়ি নজরুল ইসলামের তিন কন্যা সন্তান গত ১০ দিন ধরে স্কুলে যেতে পারছে না বলে জানা গেছে। এমনকি বাড়ি থেকে বের হওয়াও মুশকিল হয়ে পড়েছে ব্যবসায়ি নজরুলের পরিবার। চরম মানবেতর জীবন যাপন করছে ওই ব্যবসায়ি ও তার পরিবার। এই ব্যাপারে ব্যবসায়ি নজরুল উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।

ব্যবসায়ি নজরুল ইসলাম জানিয়েছেন, গত ১০ দিন ধরে পাগলিরবিল সিকদারপাড়া এলাকায় তার চলাচলের দীর্ঘদিনের পথটি বন্ধ করে রাখেন স্থানীয় মৃত আবুল হোছাইনের ছেলে মোহাম্মদ শফি আলম গং। যার ফলে তার পরিবার চরম মানবেতর জীবন যাপন করেছেন।
তিনি আরও জানান, গত মাস খানেক আগেও পথটি বন্ধ করে দেয়া হয়েছিল। এই নিয়ে উখিয়া থানায় অভিযোগ দায়ের করলে বিষয়টি এসআই আনিস মিমাংসা করে দেয়। কিন্তু এই সব কিছু তোয়াক্কা না করে শফি আলম গং আবারো গত ১০ দিন ধরে পথটি বন্ধ করে রাখেন।

ব্যবসায়ি নজরুলের মতে, বর্তমানে তার পরিবার চরম মানবেতর জীবন যাপন করছেন। এমনকি তার স্কুল পড়–য়া তিন কন্যা স্কুলে যাওয়া বন্ধ রয়েছে।

ব্যবসায়ি নজরুলের পিতা প্রবীণ আইনজিবী সহকারি দানে আলম চৌধুরী বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সুÑদৃষ্টি কামনা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।