৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২২ মাঘ, ১৪৩২ | ১৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

পাগলিরবিলের হাসেম অস্ত্র,ইয়াবা ও নগদ টাকাসহ আটক

উখিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন ও উখিয়া থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্র, ইয়াবা, বিদেশী মদ ও বিয়ারসহ আবুল হাশেম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটক মাদক ব্যবসায়ী উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের হালুকিয়া গ্রামের মোঃ হোসেনের ছেলে।

৭জুন (বৃহস্পতিবার) ভোররাত ৪টার দিকে আটক মাদক ব্যবসায়ীর বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় তার বাড়ি তল্লাশি করে ৩ হাজার পিস ইয়াবা, একটি নাইন এমএম পিস্তল, দুই বোতল বিদেশি মদ ও ১৬ ক্যান বিয়ার ও নগদ ২ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তাফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের আভিযানিক দল উখিয়া থানা পুলিশের সাথে যৌথ অভিযান পরিচালনা করে ৩ হাজার পিস ইয়াবা, একটি নাইন এমএম পিস্তল, দুই বোতল বিদেশি মদ ও ১৬ ক্যান বিয়ার ও নগদ ২ লক্ষ টাকাসহ তাকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।