২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

পাকিস্তান-ভারতের মধ্যস্থতায় আগ্রহী ইরান

iraniকাশ্মীর প্রশ্নে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে আগ্রহ প্রকাশ করেছে ইরান। গতকাল শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ মধ্যস্থতা পালনে তাঁর দেশের আগ্রহের কথা জানান।

প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ক গুরুত্বপূর্ণ উল্লেখ করে জাভেদ জারিফ বলেন, দুই দেশেরই ভালো কামনা করেন তাঁরা। দেশ দুটির যে কাউকে সহায়তার জন্য ইরান তৈরি আছে।

পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের উত্তেজনা কমানোর মধ্যস্থতা করার আগ্রহ জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বন্ধুরাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নে তাঁর দেশ এগিয়ে আসতে চায়।

ইরানের মধ্যস্থতার আগ্রহের ঘোষণা এমন সময়ে এলো, যখন পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ ভারতে গেছেন। সারতাজ আজিজের নেতৃত্বে পাকিস্তানি কূটনীতিকরা ভারতে অনুষ্ঠেয় ‘হার্ট অব এশিয়া’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিয়েছেন।

হার্ট অব এশিয়া সম্মেলনে আফগানিস্তানসহ অপর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ ও নিরাপত্তার হুমকিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে পাকিস্তান।

সম্প্রতি উরি সীমান্তে ভারতের সেনাবাহিনীর একটি ক্যাম্পে সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে নতুন করে পাক-ভারত উত্তেজনা শুরু হয়। পরে ভারতীয় সেনারা পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালায়। ওই ঘটনার পর থেকে প্রায় প্রতিদিনই ভারত-পাকিস্তানের মধ্যকার নিয়ন্ত্রণরেখা (লাইন অব কট্রোল) বরাবর গুলিবর্ষণের ঘটনা ঘটছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।