৩ মে, ২০২৬ | ২০ বৈশাখ, ১৪৩৩ | ১৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

পাকিস্তানে মুসলিম ধর্ম গ্রহণ করলে মামলা থেকে নিষ্কৃতি!

ধর্ম পরিবর্তন করুন তাহলেই সব অপরাধ মাফ করে দেওয়া হবে। পাকিস্তানের লাহোরে এজলাসে এমনই বিতর্কিত এক মন্তব্য করেছেন দেশটির সরকারি এক আইনজীবী। গণপিটুনিতে মৃত্যুর মামলায় অভিযুক্ত ৪২ জন খ্রিস্টানকে একথা বলেন তিনি।

২০১৫ সালের মার্চে পাকিস্তানের খ্রিস্টান প্রভাবিত এলাকা ইউহানাবাদে রবিবার পর পর দুটি চার্চে আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় জড়িত রয়েছে সন্দেহে দুই যুবককে গণপিটুনি দেন এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তারপরেই ৪২ জনের বিরুদ্ধে এই খুনের মামলা শুরু হয়।

আদালতে মামলার শুনানি চলাকালীন সরকারি আইনজীবী সাইদ আনিস শাহ বলেন, ‘‌মুসলিম ধর্ম গ্রহণ করলে তাদের মামলা থেকে নিষ্কৃতি দেওয়া হবে। আর তা নাহলে তাদের শাস্তি অবধারিত। ’‌
সরকারি আইনজীবীর এই মন্তব্যের পরে পাল্টা হুঁশিয়ারি দিয়ে তাঁরা জানিয়ে দেন, ‌মরতে রাজি আছেন কিন্তু ধর্ম পরিবর্তন করবেন না।

ঘটনা প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে। পাকিস্তানে সংখ্যালঘুদের অস্তিত্ব সঙ্কটে জানিয়ে অনেকেই পাক আইনজীবীর বিরুদ্ধে সরব হয়েছেন। ‌‌

সূত্রঃ আজকাল

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।