৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

পাকিস্তানে মাজারে হামলায় নিহত ৩০

photo-1478962704পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের শাহ নোরানি মাজারে বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত ও ৭০ জন আহত হয়েছে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা জাভেদ ইকবাল এ তথ্য জানিয়েছেন।
আজ শনিবার বিস্ফোরণের সময় খুজদার জেলার ওই মাজার প্রাঙ্গণে স্থানীয়ভাবে পরিচিত ‘ধামাল’ অনুষ্ঠান চলছিল।

ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী পৌঁছেছে। খারাপ যোগাযোগব্যবস্থার কারণে জরুরি সেবা নিয়ে সেখানে যাওয়া কঠিন হয়ে পড়েছে। মাজারটির অবস্থান পাহাড়ি এলাকায়।
এ পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।
বেলুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মীর সরফরাজ আহমেদ বুগতি বলেন, ‘হামলায় গুরুতর আহতদের করাচিতে নেওয়া হবে।’ মাজারটির আশপাশে তেমন কোনো হাসপাতাল নেই।
এদিকে, প্রদেশের খুজদার জেলার সব হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
বুগতি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি খারাপ হয়, এ জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সাধারণ শুক্রবার ওই মাজারে খুব ভিড় হয়। সারা দেশ থেকে ভক্তরা জড়ো হয়।
সিন্ধু প্রদেশের মুখমন্ত্রী মুরাদ আলী শাহ নিরীহ মানুষের হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।