১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

পাঁচ লাখ পেরিয়ে শহীদ ও স্বরলিপির ‘এতদিন কোথায় ছিলে’ (ভিডিও সহ)

গত বৃহঃবার রাতে গানচিল মিউজিকের ব্যানারে প্রকাশ পেয়েছে কন্ঠশিল্পী শহীদ ও স্বরলিপির ‘এতদিন কোথায় ছিলে’ শিরোনামের এই মিউজিক ভিডিওটি। প্রায় দুইদিনে ইউটিউবে গানটি পাঁচ লাখেরও বেশি দর্শক ভিউ এসেছে। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে চিত্রায়িত এই গানে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা অন্তু করিম ও দোয়েল। হুমায়ুন বয়াতীর কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন নাসিফ অনি এবং মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তানজিম মিশু।

মিউজিক ভিডিও প্রসঙ্গে শহীদ বলেন, ‘এক জীবনে টু-এর পর আমার আর কোনো গানের মিউজিক ভিডিও রিলিজ পায়নি। বেশ লম্বা একটা বিরতির পর দর্শকদের কথা মাথায় রেখে আবারও একটা রোমান্টিক গানের মিউজিক ভিডিও উপহার দিয়েছি। দর্শক শ্রোতাদের ভালবাসাই আমি অতি মুগ্ধ, কেননা তারা আমার মিউজিক ভিডিওকে অনেক আপন করে নিয়েছেন। আশা করছি গানটি এক জীবনে টু-এর মত অধিক জনপ্রিয়তা পাবে।’

মিউজিক ভিডিওটি সরাসরি দেখতে ক্লিক করুনঃ

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।