২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

পাঁচ দাবিতে নতুন কর্মসূচি প্রাথমিক শিক্ষকদের

প্রধান শিক্ষকদের দশম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন প্রদানসহ পাঁচ দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে ‘প্রাথমিক শিক্ষক সমিতি’ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবি আদায়ে ১১ মে প্রত্যেক উপজেলা সদরে মানবন্ধন হবে। একই দিন স্মারকলিপি দেওয়া হবে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য বরাবর। ১৬ মে সকাল ১০টা থেকে প্রত্যেক বিদ্যালয়ে এক ঘণ্টা কর্মবিরতি চলবে। পরের দিন একই সময়ে এ কর্মবিরতি হবে দুই ঘণ্টার। ১৮ মে প্রত্যেক জেলা সদরে মানবন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে। আর ৮ জুলাই (শনিবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে স্মারকলিপি দেওয়া হবে প্রধানমন্ত্রী বরাবর।

শিক্ষকদের অন্য চারটি দাবি হলো দ্রুত পদোন্নতিসহ সহকারী শিক্ষক পদ ধরে পরিচালক পর্যন্ত শতভাগ পদোন্নতি, স্টেনোগ্রাফারদের পদোন্নতি বাতিল করে প্রধান শিক্ষকদের উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা, সহকারী মনিটরিং কর্মকর্তা ও সহকারী ইন্সট্রাক্টর পদে পদোন্নতি, সমাপনী পরীক্ষা ছাড়া আগের মতো বিদ্যালয়ভিত্তিক সব পরীক্ষার প্রশ্নপত্র তৈরি এবং প্রাথমিক শিক্ষকদের চাকরি নন ভেকেশনাল হিসেবে গণ্য করা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।