১৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩০ মাঘ, ১৪৩২ | ২৪ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার

সুজাউদ্দিন রুবেল: ঈদের ছুটিতে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত পর্যটন শহর কক্সবাজার। ইতোমধ্যে চার শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টগুলো সেজেছে নতুন সাজে। আর বুকিং হয়ে গেছে ৮০ শতাংশ রুম। ফলে টানা ছুটিতে ভাল ব্যবসার আশা করছেন ব্যবসায়ীরা। পর্যটকদের সমুদ্র স্নানে নিরাপত্তা ও হয়রানি রোধে সব ধরণের উদ্যোগ নিয়েছে লাইফ গার্ড সংস্থা এবং জেলা প্রশাসন।

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, সাগরের স্বচ্ছ জলরাশি ও পাহাড়। এই তিনেরই দেখা মেলে কক্সবাজারে। তাই সুযোগ পেলেই মানুষ ছুটে আসেন পর্যটন নগরীতে।

ঈদুল ফিতরের ছুটিতেও এবার এখানে আসছেন বিপুল সংখ্যা পর্যটক। তাদের স্বাগত জানাতে প্রস্তুত কক্সবাজারের চার শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট। এরইমধ্যে এসব হোটেলের প্রায় ৮০ শতাংশ বুকিং সম্পন্ন হয়েছে।

হোটেল মালিকরা জানান, ঈদের ছুটিতে তারা এখানে এসে ভালোভাবে সবকিছু উপভোগ করতে পারবেন।

সমুদ্রে যাবেন কিন্তু সমুদ্রস্নান করবেন না তা কী হয়? তবে যারা সমুদ্রের পানিতে নামবেন তাদের নিরাপত্তার জন্য প্রস্তুত রয়েছেন লাইফ গার্ড সদস্য ও জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রশাসনের পক্ষ থেকে একটি হটলাইন সার্ভিস চালু করা হয়েছে। সেখানে কল করে যেকেউ পর্যটন সম্পর্কীয় অভিযোগ দিতে পারবেন। অভিযোগ পেলে সঙ্গে সঙ্গেই সেখানে আমাদের ম্যাজিস্ট্রেট পৌঁছে যাবেন।

কক্সবাজার সৈকত ছাড়াও রামু, হিমছড়ি ও মহেশখালীতে প্রায় ১৫টি পর্যটন স্পট রয়েছে। সেই জায়গাগুলোকেও ঢেলে সাজানো হয়েছে ঈদ উপলক্ষে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।