১৯ মার্চ, ২০২৬ | ৫ চৈত্র, ১৪৩২ | ২৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

‘পর্ণ সাইটের প্রবেশকারীদের নামের তালিকা করার প্রশ্নই আসেনা’

পর্ণ সাইটের প্রবেশকারীদের নামের তালিকা করার প্রশ্নই আসেনা বলে নিজের সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক পেজে এক পোষ্টে লিখেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
এর আগে, বাংলাদেশে পর্ণ সাইটে প্রবেশকারী ব্যক্তিদের পরিচয় প্রকাশ করার কথা ভাবছে সরকার, সোমবার ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে উদ্ধৃত করে এমন একটি সংবাদ প্রকাশিত হয় বিভিন্ন দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালগুলোতে।
কিন্তু ঐ বক্তব্য তিনি দেননি জানিয়ে নিজের ফেসবুক পেজে আজ এক পোষ্টে প্রতিমন্ত্রী লিখেছেন, “পর্ণ সাইটের প্রবেশকারীদের নামের তালিকা করার প্রশ্নই আসেনা। ব্যক্তিগত তথ্য সুরক্ষায় আমরা অঙ্গীকারাবদ্ধ। পর্ণ সাইটের প্রবেশকারীদের নামের তালিকা করার কোন কথা কখনই বলিনি।”
তারানা হালিম আরো লিখেছেন, এমন তালিকা করা হবে, এ ধরণের রটনা পড়ে সত্যাসত্য যাচাই না করেই অনেকে নিজ নিজ ফেসবুক আইডিতে কিছু কিছু ব্যক্তি নেতিবাচক পোস্ট দিতে শুরু করলেন- ট্রল করা শুরু করলেন। এবং সেখানে অনেকেই সভ্যতা, ভব্যতার মাত্রাও অতিক্রম করেছেন বলে উল্লেখ করেছেন তিনি।
তিনি লিখেছেন, পদে থাকলেও, একজন মানুষের মানবিক অনুভূতিগুলোর প্রতি সবার শ্রদ্ধাশীল হওয়া উচিত।
বিভিন্ন প্রকাশিত খবরে জানা যাচ্ছে, সোমবার সংবাদ সংস্থা বাসসের সাথে আলাপকালে তারানা হালিম বলেছিলেন, ইন্টারনেট সেবা দানকারীদেরকে দেশের অভ্যন্তরে পরিচালিত পর্ণ সাইটগুলো বন্ধ করতে হবে।
কিন্তু আন্তর্জাতিক সাইটগুলোর ক্ষেত্রে এমন একটি কৌশল গ্রহণের উপর গুরুত্ব দেয়া হচ্ছে, যাতে ওইসব সাইটে প্রবেশকারীদের পরিচয় সরকারের কাছে প্রকাশ পাবে।
পরিচয় প্রকাশ হওয়ার ভয়ে লোকে পর্ণ সাইটে প্রবেশে বিরত থাকবে বলে উল্লেখ করেছিলেন প্রতিমন্ত্রী।
এরপর প্রতিমন্ত্রীর এই বক্তব্যের পক্ষে বিপক্ষে ফেসবুকে আসতে থাকে নানা আলোচনা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।