মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

পরিস্থিতি স্বাভাবিক হলে রোহিঙ্গারা ফেরত যাবে : স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন

পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশে ঢুকে পড়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ বুধবার সকালে জেলা সদরের বালাঘাটায় পুলিশ লাইনস স্কুল ভবন এবং রোয়াংছড়ি উপজেলা থানা ভবনের উদ্বোধনের সময় মন্ত্রী এ কথা বলেন। ভবন দুটিতে যথাক্রমে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও গণপূর্ত বিভাগ অর্থায়ন করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমার সরকার এবং রোহিঙ্গাদের সঙ্গেও আমরা কথা বলেছি, তারা মিয়ানমারে ফিরে যাবে।’ তিনি জানান, রোহিঙ্গাদের মানবিক কারণে সহযোগিতা করা হচ্ছে। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে।
আসাদুজ্জামান খাঁন বলেন, ‘পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার একটি চলমান প্রক্রিয়া। অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা এগুলোর বিরুদ্ধে প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। দেশের জনগণকে সম্পৃক্ত করে সরকার সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। কঠোর অবস্থান নিয়ে জঙ্গিবাদ নির্মূলে সক্ষম হয়েছি। দেশের মানুষ বুঝতে পেরেছে, জঙ্গিরা দেশের মঙ্গল চায় না। তারা দেশ ও জনগণের শত্রু। মানুষ বুঝতে পেরেছে এটি কোনো ধর্মীয় বিবাদ নয়, শুধু সন্ত্রাস আর জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই। দেশের মানুষ যখন রুখে দাঁড়িয়েছে, সন্ত্রাস-জঙ্গিবাদ আর এ দেশে মাথা তুলে দাঁড়াতে পারবে না।’
এ সময় অন্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার শাখাওয়াত হোসেন, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, জেলা পুলিশ সুপার সনজিত কুমার রায়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ উপস্থিত ছিলেন।
নির্মাণকাজের উদ্বোধন শেষে মন্ত্রী ঐতিহ্যবাহী রাজপুণ্যাহ উৎসবে যোগদান করেন।

শেয়ার করুন