২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩ | ৯ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

পরিস্থিতি বিবেচনায় স্কুল কলেজ বন্ধে সিদ্ধান্ত নেওয়া হবে

করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণে কোনো ঘাটতি নেই। পরিস্থিতি বিবেচনা করে স্কুল-কলেজ বন্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকার।’

আজ শনিবার (১৪ মার্চ) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত  দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে সরকার স্কুল-কলেজ বন্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণে কোনো ঘাটতি নেই।

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের কারণে বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে কিনা-এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, সিদ্ধান্ত সময়মতো নেওয়া হবে।

করোনা বিষয়ে বিএনপির পক্ষ থেকে সরকারের সমালোচনার জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সব বিষয়ে সরকারের ওপর দোষ চাপানোর কৌশলের রাজনীতি করছে। তিনি বলেন, করোনার মতো রাজনৈতিক ভাইরাস বিএনপির ভেতরে আছে মন্তব্য করে সরকারের বিরুদ্ধে দোষারোপের রাজনীতি পরিহার করতে বিএনপির প্রতি আহ্বান জানান সেতুমন্ত্রী।
সংবাদ সম্মেলন শেষে জনসচেতনতা সৃষ্টিতে আওয়ামী লীগ নেতারা লিফলেট বিতরণ করেন বঙ্গবন্ধু এভিনিউ এলাকায়।

সূত্রঃ কালের কণ্ঠ

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।