১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

পরিবেশ দূষণে প্রতি বছর ১৭ লাখ শিশুর মৃত্যু

পৃথিবীতে পাঁচ বছরের নিচে যত শিশুর মৃত্যু হচ্ছে তার মধ্যে এক চতুর্থাংশই মারা যায় অস্বাস্থ্যকর পরিবেশ, পানি দূষণ, বায়ু দূষণ বা পরিবেশ দূষণের কারণে সৃষ্ট বিভিন্ন রোগে। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) তরফ থেকে এ তথ্য জানানো হয়েছে।

অস্বাস্থ্যকর এবং দূষিত পরিবেশের কারণে শিশুরা ডায়রিয়া, ম্যালেরিয়া, নিউমোনিয়ার মতো রোগে আক্রান্ত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, প্রতিবছর এসব রোগে ১৭ লাখ শিশুর মৃত্যু হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যান এক বিবৃতিতে জানিয়েছেন, দূষিত পরিবেশ শিশুদের জন্য খুবই বিপজ্জনক। নোংরা পরিবেশ এবং দূষিত পানির কারণে শিশুদের অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ঝুঁকিতে থাকে।

শিশুরা বাড়িতে বা বাড়ির বাইরে বিভিন্ন ধরনের দূষণের কারণে বিপজ্জনক রোগে আক্রান্ত হচ্ছে। দূষিত পানি থেকে ডায়রিয়া, কলেরার মতো রোগে আক্রান্ত হচ্ছ এবং দূষিত বাতাস থেকে অ্যাজমা, শ্বাসকষ্ট, ক্যান্সার, হৃদযন্ত্রের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে বলা হয়েছে, নিরাপদ পানি এবং স্যানিটেশনের অভাব, রান্নার কাজে ব্যবহৃত চুলার ধোঁয়া থেকে শিশুদের ডায়রিয়া এবং নিমোনিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি। খাবার, পানি এবং বিভিন্ন দ্রব্যের মধ্যে থাকা রাসায়নিক দ্রব্য থেকেও রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গণস্বাস্থ্য বিশেষজ্ঞ মারিয়া নেইরা জানিয়েছেন, প্রতিবছর দূষণের কারণে সৃষ্ট রোগে শিশু মৃত্যুর এই হার আশঙ্কাজনক। প্রতিটি স্থানকে শিশুদের জন্য নিরাপদ হিসেবে গড়ে তোলার জন্য তিনি বিভিন্ন দেশের সরকারকে আহ্বান জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।