৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২২ মাঘ, ১৪৩২ | ১৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

পরিবারের সাত সদস্যের সঙ্গে খালেদা জিয়ার ঈদ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এবারের ঈদ কাটছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে। সেখানে কেবিন ব্লকের ষষ্ঠ তলায় রয়েছেন তিনি। তাঁর পাশের একটি কক্ষে আছেন ব্যক্তিগত সহকারী ফাতেমা বেগম। এবারের ঈদের দিনটা এখানেই কাটবে খালেদা জিয়ার।

আজ বুধবার ঈদের দিন সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে হাসপাতালেই দেখা করেছেন পরিবারের সদস্য ও স্বজনেরা। আগেই পরিবারের সাত সদস্য তাঁর সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছেন। বিএনপির চেয়ারপারসনের জন্য বাসা থেকে রান্না করা খাবারও তাঁরা নিয়ে যান।

পরিবারের সদস্যদের মধ্যে আছেন খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম ও তাঁর স্বামী রফিকুল ইসলাম, ভাই সাঈদ ইস্কান্দরের স্ত্রী, তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের বড় বোন, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর শাশুড়ি, ভাই শামীম ইস্কান্দরের ছেলে অভিক ইস্কান্দর।

বিএনপির নেতারা অভিযোগ করেছেন, কারাবন্দী খালেদা জিয়ার সঙ্গে দলীয় নেতা-কর্মীদের দেখা করার অনুমতি দেওয়া হয়নি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে সাংবাদিকদের বলেন, দলের নেতা-কর্মীদের সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাতের অনুমতি না দেওয়া জেল কোডের লঙ্ঘন।

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে স্বজনেরা বেলা একটার দিকে হাসপাতালে যান। বেলা দেড়টার দিকে কেবিন ব্লকের ৬২১ নম্বর কক্ষে প্রবেশ করেন। সেখানে তাঁরা প্রায় দেড় ঘণ্টা ছিলেন।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দীন দিদার বলেন, স্বজনদের মাধ্যমে বিএনপির চেয়ারপারসন দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

খালেদা জিয়া গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দী। শারীরিক অসুস্থতার কারণে তাঁকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।