১৫ জুলাই, ২০২৬ | ৩১ আষাঢ়, ১৪৩৩ | ২৯ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

পরিক্ষাকালীন সময়ে এনজিও গাড়ি চলাচলের নির্দেশনা দিলেন উখিয়ার ইউএনও

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

৩ ফেব্রুয়ারী সোমবার থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে কক্সবাজার-টেকনাফ সড়কে চলাচলকারী যান সমুহ সকাল ৮ টা হতে সকাল ১০ টা পর্যন্ত সোনারপাড়া- কোটবাজার-কুতুপালংবাজার হয়ে চলাচলের নির্দেশনা দিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। সড়কে অত্যাধিক যানযটের কারণে পরীক্ষার্থীরা যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেনা। তাই সকল পরীক্ষার দিন উল্লেখিত সময়ে কক্সবাজার-টেকনাফ সড়ক এড়িয়ে এনজিও, আইএনজিও ও বিভিন্ন প্রতিষ্ঠানের যানকে সোনারপাড়া- কোটবাজার-কুতুপালংবাজার হয়ে চলাচলের নির্দেশনা দেয়া হয়। তবে জরুরিকাজে নিয়োজিত যান সমুহ স্বাভাবিক সড়কে চলতে পারবে বলে গত ২৯ জানুয়ারি জারীকৃত ইউএনও মোঃ নিকারুজ্জামান স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, উখিয়া উপজেলার ৫ টি এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রের মধ্যে উখিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয় ৯৬৯ জন, উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০৪০ জন, পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৮২৩ জন,
রাজাপালং এম.ইউ ফাজিল মাদ্রাসায় ৫১২ জন, নুরুল ইসলাম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ৫৮ জন রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।