১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

পরাজিত গোষ্ঠী জঙ্গিবাদ হিসেবে আবির্ভূত

বরিশালে বিভাগীয় মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তারা বলেছেন, একাত্তরের পরাজিত গোষ্ঠী বিভিন্ন সময়ে বিভিন্ন নামে এদেশে জঙ্গিবাদ হিসেবে আবির্ভূত হয়েছে। তারা সংখ্যায় খুবই নগণ্য। মুক্তিযোদ্ধা সংসদের তালিকা অনুযায়ী এখনও দুই লাখ মুক্তিযোদ্ধা জীবিত রয়েছেন। জঙ্গিবাদ ধ্বংস করতে দুই লাখ মুক্তিযোদ্ধাই যথেষ্ট।

সোমবার বেলা ১১টার দিকে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত বিভাগীয় মুক্তিযোদ্ধা প্রতিনিধি সমাবেশে এসব কথা বলেন বক্তারা।

কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বরিশাল জেলা কমান্ড এই প্রতিনিধি সমাবেশের আয়োজন করে। বিভাগের জেলা-উপজেলার মুক্তিযোদ্ধা প্রতিনিধিরা অংশগ্রহণ করে স্থানীয় নানা সমস্যা নিয়ে তাদের ক্ষোভের কথা জানান সমাবেশে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান (বীর বিক্রম), বিশেষ অতিথি ছিলেন সংসদের কেন্দ্রীয় মহাসচিব এমদাদ হোসেন মতিন ও সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ।

বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান মইদুল ইসলাম ও পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শেখ মারুফ হাসান সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেন।

সংসদের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বলেন, মুক্তিযুদ্ধের চেতনা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব জীবিত ২ লাখ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের। মুক্তিযোদ্ধাসহ তাদের সন্তান ও বংশধররা যতদিন সজাগ থাকবে ততদিন এদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

ডিআইজি শেখ মারুফ হাসান বলেন, পুলিশ বাহিনী জনগণ ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে জঙ্গিবাদ ধ্বংস করে দিতে প্রস্তুত রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।