১৯ মার্চ, ২০২৬ | ৫ চৈত্র, ১৪৩২ | ২৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

পবিত্র শবে কদর আজ; মুসলমানদের অন্যতম ইবাদতের দিন

আজ বুধবার (২০মে) দিবাগত রাতে পবিত্র শবে কদর। লাইলাতুল কদরকে মহিমান্বিত বরকতময় রাত বলা হয়।

ইসলাম ধর্ম মতে, বছরের সর্বাধিক বরকতময় রাত। কুরআন ও হাদিসে এর নাম লায়লাতুল কদর।

শব ফারসি শব্দ, অর্থ রাত। আর কদর আরবি শব্দ, অর্থ মর্যাদা, ক্ষমতা। শবে কদর অর্থ মর্যাদার রাত। এই পবিত্র রাতে হেরা গুহায় নবী করীম (সা.) এর কাছে আল-কুরআনের প্রথম সুরার (সুরা-আলাক) পাঁচটি আয়াত নাজিল হয়। পবিত্র কুরআনে কদর নামে স্বতন্ত্র একটি সুরাও রয়েছে।

এই মহিমান্বত রাতটি মুসলমানরা ইবাদত করে পালন করেন। বুখারি হাদিসে বলা হয়েছে, রাসুলুল্লাহ (সা.) রমজান মাসের শেষ ১০ দিন ইতিকাফ করতেন। আর বলতেন, ‘তোমরা রমজানের শেষ ১০ রাতে শবে কদর সন্ধান করো।’

তিনি আরও বলেছেন, ‘মাহে রমজানের শেষ ১০ দিনের বিজোড় রাতগুলোতে তোমরা শবে কদর সন্ধান করো।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।