৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

পবিত্র কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি কিশোর তারিকুলের বিশ্বজয়ী

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি কিশোর মোহাম্মদ তারিকুল ইসলাম প্রথম স্থান অধিকার করেছেন। ২১তম আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় ১৩ বছর বয়সী তারিকুল বিশ্বের ৮৯ জনকে পেছনে ফেলে জয়ী হয়।
বৃহস্পতিবার মুহাম্মদ তারিকুল ইসলামের হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় ২ লাখ ৫০ হাজার দিরহাম। এ বছর পবিত্র রমজান মাসের প্রথম দিনে দুবাই চেম্বার অব কমার্সের অডিটোরিয়ামে শুরু হয় এ প্রতিযোগিতা। পরপর নয় রাত প্রতিযোগিতা চলার পরই ঘোষণা করা হয় বিজয়ীর নাম। কোরআন তিলাওয়াতে প্রথম তারিকুল ইসলাম সুন্দর কণ্ঠ (বিউটিফুল ভয়েস) বিভাগে চতুর্থ হয়েছে। এ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে যুক্তরাষ্ট্রের হুজায়ফা সিদ্দিকী। হুজায়ফা পুরস্কার হিসেবে পেয়েছে দুই লাখ দিরহাম। হুজায়ফা সিদ্দিকী সুন্দর কণ্ঠের জন্যও পুরস্কার পেয়েছে।
তৃতীয় পুরস্কারটি যৌথভাবে পেয়েছে গাম্বিয়ার মোডুউ জোবে এবং সৌদি আরবের আবদুল আজিজ আল ওবায়দান। তারা দুজনে ১ লাখ ৫০ হাজার দিরহাম পেয়েছে। কোরআন প্রতিযোগিতায় সেরা দশের অপর বিজয়ীরা হলেন- মোহনা আহমেদ (বাহরাইন), মোহাম্মদ আল হাদি আল বশির (লিবিয়া), ওমর আল রাফি (কুয়েত), মোহাম্মদ আবেকা (মৌরিতানিয়া), হাবিমানা মাকিনি (রুয়ান্ডা) ও মোহাম্মদ নাগিব (মিশর)। তথ্যসূত্র: গালফ নিউজ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।