২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে শহরে বিশাল ‘জশনে জুলুছে’

এম.এ আজিজ রাসেলঃ যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাব-গাম্ভীর্যতার সাথে জেলাব্যাপী পালিত হয়েছে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ)। এই উপলক্ষে ২ ডিসেম্বর ১২ই রবিউল শনিবার সকাল সাড়ে ৯টায় জেলা গাউছিয়া কমিটি, জোহাদিয়া শরীফ ও আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে ঐতিহ্যবাহী মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া প্রাঙ্গন থেকে শহরে বের করা হয় বিশাল ‘জশনে জুলুছে’। কক্সবাজার আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা গাউছিয়া কমিটির সভাপতি, মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ওমর সুলতান ও গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানীর নেতৃত্বে বের হওয়া জুলুশটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাপনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। সমাপনী বক্তব্য রাখেন
জেলা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানী। তিনি জশনে জুলুছে সফল করার জন্য উপস্থিত সাধারণ মানুষ, সাংবাদিক, পুলিশ ও ট্রাফিক পুলিশকে বিশেষভাবে ধন্যবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন
জেলা গাউছিয়া কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আজিম, সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলী আল কাদেরী, এড. মনির উদ্দিন মনির, আবদুল্লাহ মাসুদ আজাদ, জোহাদিয়া শরীফের পক্ষে সদস্য হাজী নুরুল হক , আবুল মনজুর সওদাগর, জয়নাল আবেদীন কোম্পানী, মমতাজ আহমদ ও পৌর আওয়ামী লীগ নেতা এবি ছিদ্দিক খোকন। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদাত হোছাইন আল কাদেরী। পরে আখেরী মোনাজাত ও তবরুক বিতরণে মধ্য দিয়ে কর্মসূচীর সমাপ্তি হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।