২৪ মে, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৬ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

পদ না পাওয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্রলীগ নেতার আত্মহত্যা

সাতক্ষীরার তালায় দলীয় পদ না পেয়ে ফেসবুকে পোস্ট দিয়ে রিয়াদ হোসেন বাবু (২৫) নামের এক ছাত্রলীগ কর্মী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তিনি তালা উপজেলার হরিসচন্দ্রকাটি গ্রামের শেখ মঞ্জুরুল রহমানের ছেলে।

গতকাল শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যার দিকে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে তিনি বিষপান করে আত্মহত্যা করেন বলে জানা গেছে। ফেসবুকে ত্যাড়া মুন্সী বাবু নামে পরিচিত ছিলেন তিনি। নিহতের চাচা শেখ মেজবর জানান, ‘কি কারণে সে আত্মহত্যা করছে তা আমার জানা নেই।’

এ বিষয়ে তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী বলেন, ‘উপজেলা কমিটি মাত্র দুই সদস্যের, সভাপতি এবং সাধারণ সম্পাদক। সাতক্ষীরা জেলা কমিটি বিলুপ্ত হওয়ায় উপজেলা কমিটি সেভাবেই আছে। আমরা সম্প্রতি কোন কমিটিও দেইনি, সে কারণে টাকা লেনদেনের কোন প্রশ্নই আসে না। সে উপজেলা ছাত্রলীগের আগের কমিটিতে ছিল কিন্তু কোন পদে ছিল সেটা বলতে পারবো না। আমার কমিটি আসার পর তাকে ছাত্রলীগে সক্রিয় দেখা যায়নি। তবে সে কেন এ ধরনের স্ট্যাটাস দিল বিষয়টি বুঝতে পারছি না।’ এ ঘটনায় তালা থানার ওসি মেহেদী রাসেল বলেন, ‘বিষয়টি আমি শুনেছি আমরা ধারণা করছি সে পারিবারিক কলাহের জের ধরেই আত্মহত্যা করেছে। বর্তমান লাশ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।