মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

পদ্মা সেতু নির্মাণ কাজে ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেলেন কক্সবাজারের ছেলে সাদ্দাম

শেয়ার করুন

দেশের সর্ববৃহৎ অবকাঠামো নির্মাণ প্রকল্প পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ কাজে ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন কক্সবাজার শহরের পাহাড়তলীর কৃতি সন্তান সাদ্দাম হোসেন। প্রখর মেধাবী শিক্ষার্থী সাদ্দাম হোসেন প্রাথমিক শিক্ষার হাতে খড়ি শহরের ৭নং ওয়ার্ডের হোসনা হক কেজি এন্ড মডেল হাই স্কুলে। এরপর কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী থেকে বিজ্ঞান বিজ্ঞান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পান এবং কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সেখানেও কৃতিত্বের সাথে জিপিএ-৫ পান। এরপর ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিএসসি করে এক ঠিকাদারী প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেন। এরপর সেখান থেকে দেশের বৃহত্তম প্রকল্প পদ্মা সেতু নির্মাণে স্থানীয় ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ লাভ করেন।
তাঁর এই সফলতার জন্য সে মা-বাবা, ভাই-বোন, শিক্ষক-শিক্ষিকাসহ সকলের কাছে দোয়া কামনা করেন।

শেয়ার করুন