২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শাহপুরী হাইওয়ে পুলিশের আনন্দ র‌্যালি

বিশেষ প্রতিবেদক:

‘আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু। শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধণ্য শ্লোগানে মুখরিত হয়ে বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কুমিল্লা রিজিয়নের শাহপুরী হাইওয়ে থানার উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়েছে।
গতকার শনিবার র‍্যালিটি শাহপুরী থানা প্রাঙ্গন থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা প্রাঙ্গনে এসে এক আলোচনা সভায় সমবেত হয়। শাহপুরী হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক জাকির হোসাইনের নেতৃত্বে র‍্যালিটি অনুষ্টিত হয়।

এসময় উপস্থিত ছিলেন শাহপুরী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রাহাত খান, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) যথাক্রমে ইমরান হোসাইন, আরিফ হোসাইন, জয়নাল আবেদীন, বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিরা।
পুলিশ পরিদর্শক জাকির হোসাইন বলেন, স্বপ্নের পদ্মা সেতু দেশের মানুষের বহুকাঙ্খিত গৌরবের।

বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করে স্বপ্নকে বাস্তবে পরিণত করে দেখিয়ে দিয়েছেন। আমরাও যে পারি, আমাদেরও সক্ষমতা আছে। আমরা বীরের জাতি। নানা ষড়যন্ত্র মোকাবিলা করে পদ্মা সেতু নির্মাণ আজ স্বপ্নের দুয়ার খুলছে। আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু। শেখ হাসিনার জন্য আজ বাংলাদেশ হলো ধন্য।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।