১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

পদোন্নতি হলো ৫৩৬ কর্মকর্তার

Govt-thereport24প্রশাসনের তিনটি স্তরে অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব পদে ৫৩৬ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। রবিবার (২৭ নভেম্বর) সকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে অতিরিক্ত সচিব পদে ১৪৫, যুগ্ম সচিব পদে ১৮৬ এবং উপসচিব পদে ২০৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।
প্রশাসনে সর্বশেষ ১৩ জানুয়ারি অতিরিক্ত সচিব পদে ৮৪ জনকে পদোন্নতি দেওয়া হয়। যুগ্মসচিব পদে গত বছর ১০ সেপ্টেম্বর ৭২ জনকে পদোন্নতি হয়েছে। আর উপসচিব পদে সর্বশেষ পদোন্নতি দেওয়া হয়েছে গত বছর মার্চ মাসে। তাই পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের কথা বিবেচনা করা হয়েছে এবার।
এর আগে বড় ধরণের আরও একটি পদোন্নতি দেওয়া হয়। গত বছরের ৬ এপ্রিল তিন স্তরে ৮৭২ জনের পদোন্নতি দেওয়া হয়েছিল। এতে অতিরিক্ত সচিব পদে ২৩১, যুগ্ম সচিব পদে ২৯৯ এবং উপসচিব পদে ৩৪২ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।