মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হলেন এএসপি রেজাউল করিম

শেয়ার করুন

picsart_1480540493541

কক্সবাজার সদর মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হয়েছেন রেজাউল করিম।
বুধবার (৩০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখা থেকে জারিকৃত এক আদেশে এ তথ্য জানা গেছে। তিনিসহ বাংলাদেশ পুলিশের আরো ২৩৫ জন সিনিয়র সহকারী পুলিশ সুপারকে (এএসপি) অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেয়া হয়েছে।
রাষ্ট্রপতির পক্ষে আদেশে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন। প্রজ্ঞাপনে জনস্বার্থে জারিকৃত এই আদেশটি অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।

picsart_1480540548334

প্রসঙ্গত: সম্প্রতি কক্সবাজার সদর থানার সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে যোগ দেন রেজাউল করিম।
ইতিপূর্বে রেজাউল করিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদারকরণের লক্ষ্যে গঠিত এভিয়েশন সিকিউরিটি ফোর্সে কর্মরত ছিলেন।
ট্যুরিষ্ট পুলিশ গঠনের শুরু থেকেই তিনি সংস্থাটির সঙ্গে কাজ করেছেন। ট্যুরিস্ট পুলিশের শক্তিশালী ভীত গঠনে তাঁর অবদান অনন্য। কক্সবাজার, কুয়াকাটা, সিলেট, মৌলভীবাজার ও ঢাকায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম চালুতেও তার অগ্রণী ভূমিকা সর্বজন স্বীকৃত।
রেজাউল করিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিশারিজ বিষয়ে মাস্টার্স করে ২৯তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পুলিশ সাইন্সে মাস্টার্স করেন।

শেয়ার করুন