মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

পদুয়ায় ১ মহিলার আত্বহত্যা: রহস্যজনক বলে স্থানীয়দের অভিমত

শেয়ার করুন

উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকার জনৈক ফিরোজ কামালের কলোনীতে এক মহিলা আত্বহত্যা করেছে। উক্ত মহিলার নাম বেবি আক্তার (২২)। তার স্বামীর নাম মোহাম্মদ সোহেল। তাদের বাড়ি চকরিয়া উপজেলার সোনারবাজার এলাকায়। গত ১০ মে সন্ধ্যা অনুমানিক পৌণে ৮টায় এ ঘটনা ঘটে। সূত্রে জানা গেছে, উক্ত মহিলা বিগত দুই মাস যাবৎ তার স্বামীর সহিত উল্লেখিত ভাড়াটিয়া কলোনীতে বসবাস করে আসছে। হঠাৎ উল্লেখিত সময়ে উক্ত মহিলাকে কক্ষের ছাদের ভীমের সহিত রশি পেঁচিয়ে গলা ফাঁস লাগিয়ে ঝুলে থাকে। স্থানীয় লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখে শোর-চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তৎক্ষণাৎ থানায় খবর দিলে থানার এস.আই প্রভাত কর্মকার ঘটনাস্থলে উপস্থিত হন। পরক্ষণে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান ও লোহাগাড়ার থানা ওসি তদন্ত মোহাম্মদ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। পরে লাশ থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়। আগামীকাল সকালে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে বলে থানা সূত্রে জানা গেছে। তবে, স্থানীয়দের গুঞ্জনে জানা গেছে, ঘটনাটি রহস্যাবৃত। তাই সুষ্ঠ তদন্তের জন্য পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন। সংশ্লিষ্ট এস.আই জানান, ময়না তদন্তের ভিত্তিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন