১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

পদুয়ায় মাদক সেবন করে বাবাকে মারধরের অভিযোগে ছেলেকে ২মাসের সাজা

রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বাগমুয়া এলাকায় মাদক সেবন করে বাবাকে মারধরের অভিযোগে পুত্র মোহাম্মদ শাহাব উদ্দিন (২৫) কে ভ্রাম্যমান আদালতে ২মাসের সাজা দিয়েছে বলে জানা গেছে। ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুব আলম। আটক শাহাব উদ্দিন পুদয়া বাগমুয়া এলাকার মোহাম্মদ আলীর পুত্র। সূত্রে জানা গেছে, শাহাব উদ্দিন মাদক সেবন করে বাড়িতে এসে তার বাবা ও মাকে প্রতিনিয়ত মারধর করে আসচ্ছিল। খবর পেয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: শাহ্জাহান পিপিএম (বার) এর নির্দেশে থানার এসআই মো: শেখাব উদ্দিন সেলিম এর নেতৃত্বে একটি পুলিশি টিম ৩ডিসেম্বর সকালে উল্লেখিত এলাকা হতে শাহাব উদ্দিনকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে। একই দিন দুপুরে উপজেলা নির্বাহী কার্যালয়ে তাকে হাজির করলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তথা নির্বাহী অফিসার মো: মাহাবুব আলম মাদক সেবী শাহাব উদ্দিনকে ২মাসের সাজা প্রদান করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।