২ জুলাই, ২০২৬ | ১৮ আষাঢ়, ১৪৩৩ | ১৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

পদুয়ার বাগমুয়ায় শীতার্থ পরিবারের পাশে দাঁড়ালেন সমাজসেবক ও দানবীর এম.এ.কাশেম


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বাগমুয়া এলাকার শীতার্থ ৩শ অসহায় পরিবারের মাঝে দক্ষিণ চট্টগ্রামের অন্যতম সেবামুলক প্রতিষ্টান লোহাগাড়া মা-মণি হাসপাতালের প্রতিষ্টাতা পরিচালক,খাদিজাতুল কোবরা (রঃ) হেফজখানা ও এতিমখানার প্রতিষ্টাতা চেয়ারম্যান, বাগমুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সফল সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর, বাগমুয়া এলাকার গর্বিত সন্তান এম.এ কাশেমের নিজস্ব তহবিল হতে ৯ জানুয়ারী সকাল সাড়ে ১১ টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে শীতবস্ত্র (কম্বল) সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাগমুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক ছাত্রনেতা মাষ্টার মোহাম্মদ মিয়া ফারুক।সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর এম.এ কাশেম। অনুষ্টানে চরম্বা ইউপি সদস্য জসিম মেম্বার, মোহাম্মদ রফিকুল ইসলাম, নাছির মেস্ত্রী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ উপস্হিত ছিলেন। সভায় প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাষ্টার মোহাম্মদ মিয়া ফারুক বলেন,এম এ কাশেম অত্র এলাকার অসহায় মানুষের কল্যাণের জন্য যেভাবে কাজ করে যাচ্ছে তার সত্যিই প্রশংসার দাবিদার রাখে। তিনি শুধু তাদের এলাকায় নয় পুরো লোহাগাড়াবাসীর অসহায়, হত দরিদ্র ও প্রতিবন্ধিদের কল্যাণে ও মঙ্গলের জন্য কাজ গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। তিনি এম এ কাশেমকে তার এই কর্মকান্ডের জন্য অনেক অনেক ধন্যবাদ জানান। সভায় এম এ কাশেম বলেন, অসহায়, হত দরিদ্র পরিবারের পাশে সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে এগিয়ে আসতে পারলে সত্যিই নিজেকে খুব বেশী গর্ববোধ মনে করি। তিনি এলাকাবাসীর কাছে দোয়া কামনা করেন। অনুষ্টান শেষে এম এ কাশেম তন্বয় রুবায়েত হোসেনের জন্মদিন উপলক্ষে আনন্দঘণ পরিবেশে উপস্হিত সকলকে নিয়ে কেক কাটেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।