২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

পত্রিকার হকারদের ঘরে ঘরে গিয়ে খাদ্য পৌঁছালেন ডিসি কামাল হোসেন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী: সব খবরাখবর মানুষের দ্বোরগোড়ায় পৌঁছাতে যারা নিরন্তর পরিশ্রম করেন, তারা হলো পত্রিকার হকার। চলমান করোনা ভাইরাসজনিত ভয়াবহ সংকটে তারাও পড়েছে চরম খাদ্য সংকটে। এ দুর্দিনে কক্সবাজার জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা পত্রিকার হকারদের ঘরে ঘরে গিয়ে তাদের খোঁজ খবর নিয়ে খাদ্য সহায়তা প্রদান করেছে।

বৃহস্পতিবার ২ এপ্রিল পত্রিকার হকারদের ঘরে ঘরে গিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ত্রাণ পৌঁছাতে দেখে অবাক হয়ে যায় পত্রিকার হকার ও তাদের পরিবারের সদস্যরা। কক্সবাজার সংবাদপত্র হকার ইউনিয়নের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন ও প্রবীণ হকার স্বপন এ সংকটে শত ব্যস্ততার মাঝেও তাদের ঘরে ঘরে এসে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা খোঁজ খবর নেওয়ায় তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

হকারদের কৃতজ্ঞতা প্রকাশের জবাবে ডিসি মোঃ কামাল হোসেন বলেন, আপনারা বছরের প্রতিদিন মাথার ঘাম পায়ে ফেলে আমাদের কাছে সংবাদপত্র পৌঁছাও, আপনারাই সকল তথ্যের বাহক। আর নাহয়, একদিন আপনাদের পরিবারের খোঁজ নিতে আসলাম। এটা আমাদের দায়িত্ব, আপনাদের প্রতি কোন করুনা নয়। এসময় অন্যান্যের মধ্যে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব-উপসচিব) মোহাম্মদ আশরাফুল আফসার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।