মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে বাংলায় কথা বললেন শেখ হাসিনা

শেয়ার করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সংবাদ সম্মলনে বাংলা ভাষায় ভারতীয়দের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার চার দিনের সফরের দ্বিতীয় দিনে শনিবার দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে প্রথমে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় মোদী বলেন, বাংলাদেশ নিয়ে আমার মনে যেই অনুভূতি, আমি মনে করি একই উষ্ণ অনুভূতি রয়েছে পশ্চিম বাংলা সরকারের মমতা ব্যানার্জির মনে। তিনি জানান, শিগগির তিস্তা ইস্যুর একটা সমাধান হবে।
পরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যের শেষ পর্যায়ে বাংলা ভাষায় ভারতীয়দের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, আমি সবাইকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। পরে বাংলাতেই দু দেশের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধিতে জোর দিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেয়ার করুন