মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

পুরুষ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে পুরাতনদের জয়জয়কার

নৌকা প্রতীক ও আমাকে ভালোবেসে নির্বাচিত করেছেন- মাহবুবুর রহমান চৌধুরী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার পৌরসভার এবারের নির্বাচনকে একটি স্মরণীয় বলে মন্তব্য করেছেন সাধারণ ভোটার, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কোন প্রকার অভিযোগ, উত্তেজনা, অপ্রীতিকর ঘটনা ছাড়াই সোমবার সকাল ৮ টা থেকে টানা ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। আর সেই ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরী।
কক্সবাজার পৌরসভার ১২ টি ওয়ার্ডের ৪৩ টি কেন্দ্রে ২৮ হাজার ৮১৮ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব আওয়ামীলীগের বিদ্রোহী নারকেল গাছ প্রতীকের প্রার্থী মাসেদুল হক রাশেদ পেয়েছেন ২৪ হাজার ৫৭৪ ভোট। ফলে ৪ হাজার ২৪৪ ভোট ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছেন মো. মাহাবুবুর রহমান চৌধুরী।
ভোট গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলের নির্বাচন সমন্বয় কেন্দ্রে কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলকে জনতার বিজয় বলে মন্তব্য করেছেন মো. মাহাবুবুর রহমান চৌধুরী। তিনি বলেছেন, সাধারণ ভোটাররা আন্তরিকভাবে নৌকা প্রতীক ও আমাকে ভালোবেসে নির্বাচিত করেছেন। আমি জনতা সহ সকল স্তরের মানুষের প্রতি কৃতজ্ঞ।

এই সঙ্গে ঘোষিত ফলাফলে সংরক্ষিত ৪ টি নারী কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন, ১,২, ৩ নম্বর ওয়ার্ড থেকে শাহেনা আকতার, ৪,৫,৬ নম্বর ওয়ার্ড থেকে ইয়াসমিন আকতার, ৭,৮,৯ নম্বর ওয়ার্ড থেকে জাহেদা আকতার ও ১০, ১১, ১২ নম্বর ওয়ার্ড থেকে নাছিমা আকতার বকুল। এরা ৪ জনই বর্তমান নারী কাউন্সিলর।
১২ টি ওয়ার্ড কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন, ১ নম্বর ওয়ার্ডের আকতার কামাল, ২ নম্বর ওয়ার্ডের মিজানুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডের আমিনুল ইসলাম মুকুল, ৪ নম্বর ওয়ার্ডের এহসান হক, ৫ নম্বর ওয়ার্ডের শাহাব উদ্দিন সিকদার, ৬ নম্বর ওয়ার্ডের ওমর সিদ্দিক লালু, ৭ নম্বর ওয়ার্ডের ওসমান সরওয়ার টিপু, ৮ নম্বর ওয়ার্ডের রাজবিহারী দাশ, ৯ নম্বর ওয়ার্ডের হেলাল উদ্দিন কবির, ১০ নম্বর ওয়ার্ডের সালাউদ্দিন সেতু, ১১ নম্বর ওয়ার্ডের নুর মোহাম্মদ মাঝু, ১২ নম্বর ওয়ার্ডের এমএ মঞ্জুর।
এর মধ্যে ৩ নম্বর, ৪ নম্বর, ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিতরা ছাড়া নতুন।

শেয়ার করুন